দৈনিক পুঁজিবাজার: আজ ১৭ ডিসেম্বর ২০২৪, রাজধানীর মতিঝিলে  ‘দৈনিক পুঁজিবাজার পত্রিকার অফিসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ও সংগীতপ্রেমীদের মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এহসানুল হক চৌধুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের  অতিরিক্ত পরিচালক কাজী নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মাদ মতিউর রহমান অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক।   রোটারিয়ান এইচ এম জামাল উদ্দিন চেয়ারম্যান, নিফকো প্রপার্টিজ লিমিটেড। মোহাম্মাদ সোয়েব মজুমদার, সম্পাদক, দৈনিক পুঁজিবাজার। মোহাম্মাদ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী, ইলিয়াচ হোসেন, মো. রিপন মোল্লা ও সাহিবুল ইসলাম, দৈনিক পুঁজিবাজারের রিপোর্টারগণ।  

সাংস্কৃতিক এই সন্ধ্যায় বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সংগীতশিল্পী শামান্তা শাহীন এবং মোহাম্মাদ মতিউর রহমানের, মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা।