পুঁজিবাজার প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়, যা রোববার (১২ এপ্রিল) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয়ভাবে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সমন্বয় আনা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা (প্রতি ভরি)
- ২১ ক্যারেট: ২,৩৬,৭২০ টাকা
- ১৮ ক্যারেট: ২,০২,৮৪৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৬৫,৩৮৬ টাকা
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।









