তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনের মতো চলছে। মঙ্গলবার বিকেলে ১৪ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নিতে গেছে।

প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ বেল্লাল জানান, তারা বিকেল ৩টার দিকে মন্ত্রণালয়ে পৌঁছান। এ দলের চারজন সদস্যের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসেছেন, যা এখনও চলছে।

প্রতিনিধি দলের সদস্যরা:

১. মাহমুদ হাসান মুক্তার
২. মোশাররফ রাব্বি
৩. নেয়েক নূর মোহাম্মদ
৪. আব্দুল হামিদ
৫. নূরুদ্দিন জিসান
৬. মতিউর রহমান জয়
৭. জাহাঙ্গীর সানি
৮. মেহেদী হাসান মাল
৯. আমিনুল ইসলাম
১০. মোহাম্মদ বেল্লাল
১১. আল নোমান নীরব
১২. হাবিবুল্লাহ রনি
১৩. মো. তোয়াহা
১৪. কাউসার

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলেন, তিতুমীর কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা পাওয়ার যোগ্য।

সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন।