পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি-এর একজন উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার গ্রহণ সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক এটিএম হায়াতুজ্জামান খান তার বোন জাহেদা ওয়াহেদ খান-এর কাছ থেকে ৬ লাখ ১৯ হাজার ৫৭৫টি শেয়ার গ্রহণ করেছেন।

জানা গেছে, শেয়ারগুলো পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার (গিফট) হিসেবে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই এটিএম হায়াতুজ্জামান খান এ পরিমাণ শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছিলেন।