
পুঁজিবাজার প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৮০টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনও আগের কার্যদিবসের তুলনায় হ্রাস পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে মোট ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ২৮ কোটি ৫৩ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮১ পয়েন্টে নেমে আসে। একই সঙ্গে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করে। তবে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৬০টির দর বেড়েছে, ১৮০টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে সিএসইর সার্বিক সূচক ৪২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে মোট ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।






