নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেন শেষে শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কোম্পানিটির ২৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা দিনশেষে সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড, যার লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। আর তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকা।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি, মীর আক্তার হোসেন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাইনপুকুর সিরামিক্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।









