পুঁজিবাজার প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল বিমা খাত। এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে স্থান করে নিয়েছে বিমা খাতের ৬টি কোম্পানি। এগুলো হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্স।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স শীর্ষে

দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৩১ শতাংশ বেড়ে ১১৪ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১০৬ টাকা ৫০ পয়সা থেকে ১১৬ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। গত ৫২ সপ্তাহে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৩৫ টাকা ৪০ পয়সা এবং সর্বোচ্চ ১১৯ টাকা ৫০ পয়সা।

তৃতীয় স্থানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৬৩ টাকা ১০ পয়সায় পৌঁছেছে। দিনের লেনদেনে শেয়ারটি ৫৭ টাকা ৮০ পয়সা থেকে ৬৩ টাকা ৯০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর ৩৬ টাকা ২০ পয়সা থেকে ৭১ টাকা ৮০ পয়সার মধ্যে ছিল।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের দরও বেড়েছে

রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারদর ৬ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১১৩ টাকায় উঠে আসে। দিনভর শেয়ারটি ১০৯ টাকা ২০ পয়সা থেকে ১১৫ টাকা ৯০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে এর দর ৪৭ টাকা ৯০ পয়সা থেকে ১২০ টাকা ৫০ পয়সার মধ্যে ছিল।

এছাড়া কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫ দশমিক ৬৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩৬ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নেয়