পুঁজিবাজার প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেন শেষে ১৫৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এপোলো ইস্পাত কমপ্লেক্সের শেয়ারদর ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ কমে সর্বশেষ ২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ৯০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ কমে ৮ টাকা ৭০ পয়সায় নেমে এসেছে।

তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৩১ শতাংশ কমে সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— এএফসি এগ্রো বায়োটেকের ৮ দশমিক ৮৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৮ দশমিক ৭১ শতাংশ, এমারেল্ড অয়েলের ৮ দশমিক ৬৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮ দশমিক ৩৩ শতাংশ, ফ্যামিলি টেক্স (বিডি)-এর ৮ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৯২ শতাংশ শেয়ারদর কমেছে।