০৬ জুলাই ২০২৪ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ১১ তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর ৫ তারকা হোটেল, হোটেল সোনারগাঁওয়ের ২য় তলার সুরমা হলে অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ। পরিচালক মোঃ ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক গোলাম নবী এফসিএ, কাজী মোঃ মোরতুজা আলী এসিআইআই, বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, শরীয়াহ কাউন্সিলের সদস্য জনাব মাওলানা এ বি এম মাছুম বিল্লাহ, কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান  সিএফও ফারুক আহমেদ।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী ও ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্যাহ পুনঃ  নির্বাচিতঃ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৭১ তম সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি ও ভাইস চেয়ারম্যান পদে এ টি এম এনায়েত উল্যাহ দুই বছরের জন্য পুনঃ নির্বাচিত হয়েছেন।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স  লিমিটেডের নিরপেক্ষ পরিচালক হলেন এডভোকেট কাজী ফয়সল। 

ফেনীর কৃতি সন্তান এডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সলকে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর পরিচালনা পর্ষদের ৭১তম বোর্ড সভায় কোম্পানীর পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে নিরপেক্ষ পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

কাজী ফয়সল বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য।

ছবি:জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স  লিমিটেডের নিরপেক্ষ পরিচালক এডভোকেট কাজী ফয়সল।

দীর্ঘ প্রায় এক যুগের বেশী সময় কেন্দ্রীয় যুবলীগের (নানক- আজম কমিটিতে) নেতৃত্বে থাকা কাজী ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ আয়কর আইনজীবী ও ফেনী জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজি গোলাম মাইন উদ্-দীনের কণিষ্ঠ পুত্র। 

এরপূর্বে কাজী ফয়সল আইন বিষয়ক উপ-কমিটি ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির অন্যতম নেতা ছিলেন। 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিক্ষিত ও ত্যাগী নেতা, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজের পরপর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

কাজী ফয়সল, দীর্ঘ একযুগ ধরে আইনাঙনের প্রিয়নাম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আইন পেশার পাশাপাশি অংগন প্রপার্টিজ’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। 

রোটারিয়ান এডভোকেট কাজী ফয়সল রোটারি ক্লাব অব আহসান মন্জিল’র প্রেসিডেন্ট (২০২৩-২০২৪), ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ফেনী ল’ কলেজের অন্যতম প্রতিষ্ঠিতা, মায়াকানন জামে মসজিদ, আফতাবনগর এল.ব্লক জামে মসজিদ , এইচ ব্লক বায়তুস সালেহ জামে মসজিদের সহ-সভাপতি,

ফেনীর উন্নয়নের ২০টি প্রস্তাবনা নিয়ে ২০০২ সালে ফেনীর অতিত-বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবক্তা তথা লেখক গোষ্ঠী ফেনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

কাজী ফয়সল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক, তিনি ফেনী সমিতি-ঢাকা, বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতি,মাথিয়ারা ওয়েলফেয়ার সোসাইটিসহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য। 

তিনি ভোরের কাগজ পাঠক ফোরাম ফেনীর সদস্য সচিব ও প্রথম আলো বন্ধুসভার সাথেও জড়িত ছিলেন। 

তিনি এক সময়ে ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক শমসের নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছিলেন এবং  ঢাকায় ‘শিকড় সন্ধান’র বার্তা সম্পাদক। 

তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

কাজী ফয়সল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে  ‘মুজিব মানে বাংলাদেশ’ কাব্যগ্রন্থ এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে  ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দু’টির যৌথ রচয়িতা।