নিউজ ডেস্ক
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর লক্ষ্মীপুর শাখা কার্যালয়ের ইনচার্জ ও অ্যাসিসটেন্ট সেলস্ ম্যানেজার জনাব মোঃ সাহাদাত হোসেন নকিবের প্রিয় মাতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ ১৬ মে ২০২৫, শুক্রবার রাত ৮টা-এর সময় নিজ বাড়ি লক্ষ্মীপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী ১৭ মে ২০২৫, শনিবার বাদ যোহর লক্ষ্মীপুরের নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিবার গভীরভাবে শোকাহত। কোম্পানির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।









