অনলাইন ডেস্ক বাংলাদেশ সচিবালয়ে আজ বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে একটি গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান।

অন্যদিকে বিএসআরএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব ফসিহ উদ্দিন মাহতাব এবং সেক্রেটারি জনাব মাসুদুল হক।

এই চুক্তির মাধ্যমে বিএসআরএফ-এর সদস্যরা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবেন, যা তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে।