নিজস্ব প্রতিবেদক দেশীয় জুতা ও লেদার পণ্যের ব্র্যান্ড স্টার স্টেপ ফুটওয়্যার এবং জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড–এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় জেনিথ-এর কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্য কার্ডধারীরা স্টার স্টেপ-এর সব ধরনের পণ্যে কর্পোরেট ছাড়ে কেনাকাটা করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে। এতে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ছাড় সুবিধা পাওয়া যাবে স্টার স্টেপ-এর যেকোনো শোরুম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে, শুধুমাত্র উপযুক্ত পরিচয়পত্র (আইডি কার্ড, ভিজিটিং কার্ড, হেলথ কার্ড/পলিসি ডকুমেন্ট) প্রদর্শনের মাধ্যমে।

দুই প্রতিষ্ঠানের বক্তব্য

জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান বলেন,
“কর্মীদের কল্যাণ ও সাশ্রয়ী জীবনযাত্রা নিশ্চিত করতে আমরা সবসময় সচেষ্ট। এই ধরনের উদ্যোগ আমাদের একটি ভিন্ন মাত্রা দেবে।”

স্টার স্টেপ ফুটওয়্যার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোয়েব মজুমদার বলেন,
“আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং মানুষের জীবনযাত্রায় স্টাইল, আরাম ও সাশ্রয় যুক্ত করা। এই কর্পোরেট চুক্তি সেটারই একটি প্রতিফলন।”