নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে দিনব্যাপী এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর অডিটোরিয়ামে এ ব্রাঞ্চ ম্যানেজার মিটিং আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানিটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভরা অংশ নেন।

এ সময় সদ্য যোগদান করা ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভদের ফুল দিয়ে বরণ করে নেন সভাপতি। সভায় প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।