নিজস্ব প্রতিবেদক : দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


আজ রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।


অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।