
বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)
চট্টগ্রামে র্যাবের অভিযানে মাদক’সহ গ্রেফতার ৫ জন মাদক কারবারি,র্যাবের মাদক বিরোধী এই অভিযানে ফেনী জেলার সদর এলাকা ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন পেশাদার মাদক কারবারী এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা থেকে ৫৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ ১জন পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক (সিও) লে.কর্ণেল মো.হাফিজুর রহমান পিএসসি (২৬ জুন) দুপুর ১টার সময় চান্দঁগাও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোপন সংবাদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক’সহ এসব মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে। জব্দ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজার আনুমানিক মূল্য ৪৬ লক্ষ টাকা।
উল্লেখ্য গত (২৫ জুন) রাত আনুমানিক সাড়ে দশটার সময় র্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন পর্যায়ক্রমে ১। সিনথিয়া ইসলাম (২৭) পিতাঃ আব্দুল মান্নান সাং- দীপ চরুতি, থানাঃ সাতকানিয়া, জেলাঃ চট্টগ্রাম, ২। রাবিয়া(৪৫), পিতাঃ আবুল বশার, সাং-উত্তর নুনিয়াছরা, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজারদের, ৩। মজিবুল হক (২৯), পিতাঃ-মৃত ইসমাইল মিয়াজি, সাং-গোমারবাড়ী, থানা-চৌদ্দগ্রাম, এবং ৪। মোঃ সিয়াম(২৫), পিতাঃ-শফিকুর রহমান, সাং-গোমারবাড়ী, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৫।দোস্ত মোহাম্মদ (রোহিঙ্গা), পিতা-ফরিদ আলম এর কাছ থেকে, সাং-ক্যাম্প-০২, ব্লক বি-২, হেডমাঝি জাফর, সাইটমাঝি সামশু, কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






