চট্টগ্রাম নগরীর এসকেএস মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ উপলক্ষে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল (৬ নভেম্বর) বুধবার বিকেলে বায়েজিদ থানাধীন মুক্তিযোদ্ধা কলোনির ফ্রেন্ডস স্কুলের একটি কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ফ্রেন্ডস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক হারিছ চৌধুরী, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরী, সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাসান, উদয়ন স্কুলের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকবৃন্দ।
সভায় আসন্ন বৃত্তি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব বন্টন, প্রশ্নপত্র বিতরণসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল্লাহ আল মামুন শিক্ষকদের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলাদেশে অনেক শিক্ষক সংগঠন থাকলেও সুবিধাবঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়ানোর মতো সংগঠনের সংখ্যা খুবই কম।” তিনি সব শিক্ষক সংগঠনকে একত্রে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামীকাল (৮ নভেম্বর) শুক্রবার চট্টগ্রাম নগরীর তিনটি কেন্দ্রে এসকেএস মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হবে।









