স্টাফ রিপোর্টার
কোরআন শরীফে ভুল আছে। আল্লাহ বলতে কিছুই নেই। হয়রত মুহম্মদ (স.) ৫২ বছর বৃদ্ধ বয়সে এক শিশুকে বিয়ে করেছেন। তিনি দুশ্চরিত্রের মানুষ। এমনভাবে আল্লাহ, নবী ও কোরআন শরীফ নিয়ে কটূক্তি করেন কলাগাছিয়া আব্দুল গনি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা (বাংলা) তাপসী রানী।
মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানকালে এমন কটুক্তি করেছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষকের শাস্তির দাবি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।








