জামিয়া জামান (নির্ঝর): অনেকেরই প্রিয় ফল হচ্ছে আম। স্বাদ, গন্ধ ও পুষ্টিমানের বিবেচনায় আম বিশ্বব্যাপী একটি আদৰ্শ ফল হিসাবে মর্যাদা পেয়েছে।

তবে জানা যাক যে, আমের নাম কি শুধু বাংলায় “আম” আর ইংরেজিতে ম্যাংগো…? নাকি আমের আরও অন্য কোনো নাম আছে..? এসব নিয়ে অনেক কথাই আছে : যেমন ইংরেজ ও স্পেনিশরা আমকে বলে ম্যাংগো, পুর্তুগিজরা বলে মেঙ্গা, এছাড়া ও বাংলার আমকে জার্মান, ইতালিয়ান, গ্রিক, জাপানি রা ও বলে ম্যাংগো। থাইল্যান্ড এ আমকে বলা হয় “মা মুয়াং”।

প্রকৃতিপ্রেমী আমিরুল আলম খান উনার বাংলার ফল বই এ আমের আরো ২৩ টি নাম এর কথা উল্লেখ করেছেন। এগুলো হলো : আম্র, কামশর, কামবল্লব, কামঙ্গ, কিরেষ্ট, কোকিলবাস, কোকিলৎসব, চুতো, নৃপপ্রিয়, পিকরাগ, প্রিয়ঙ্কু, বসন্তদূত, তুঙ্গভিষ্ট, মধুলি, মাদধ্য , মাধবট্রোম, মন্মঠালয়, মধ্বারোস, রসাল, সহকার, সুমোদন, সিধুরস, সমধiরা ইত্যাদি।

বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে আম চাষ বেশি পরিমানে হয়ে থাকে। তবে আমের কথা উঠলেই সবচেয়ে প্রথমে থাকে রাজশাহীর আম এর কথা। অন্যদিকে আম গাছ আমাদের জাতীয় বৃক্ষ। সুপ্রাচীন কাল থেকে রাজন্ন্যবর্গের কাছে আমের সমাদর ছিল সব ফলের মধ্যে সবচাইতে বেশি।

দৈনিক পুঁজিবাজার