পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবে জমা দিয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, কোম্পানিটি ২৯ জুন সিডিবিএলের মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস শেয়ার পাঠিয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এনসিসি ব্যাংক মোট ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৪ শতাংশ বোনাস শেয়ার হিসেবে প্রদান করা হয়েছে।