অনলাইন ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা ১৫ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে

রুটিন অনুযায়ী, প্রথমদিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শেষ দিনে (৮ আগস্ট) অনুষ্ঠিত হবে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র পরীক্ষা।

পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে।

  • সকাল শিফট: সকাল ১০টা থেকে দুপুর ১টা
  • বিকেল শিফট: বিকেল ২টা থেকে ৫টা

শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে নির্দেশনায় বলা হয়েছে—
প্রথমে বহুনির্বাচনি (MCQ), এরপর সৃজনশীল (CQ) বা রচনামূলক পরীক্ষা নেওয়া হবে।

  • ৩০ নম্বরের এমসিকিউ: ৩০ মিনিট
  • ৭০ নম্বরের সিকিউ: ২ ঘণ্টা ৩০ মিনিট

ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে—

  • ২৫ নম্বরের এমসিকিউ: ২৫ মিনিট
  • ৫০ নম্বরের সিকিউ: ২ ঘণ্টা ৩৫ মিনিট