নিউজ ডেস্ক এপ্রিল ২০২৫, বুধবার — এক আনন্দঘন পরিবেশে রাজধানীর বনানী ক্লাব লিমিটেডের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী, বর্ষবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা। পিডিজি ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত পিডিজি সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন পিডিজি ফোরাম চেয়ারম্যান ড. এম. এ হালিম পাটোয়ারী পিএমজেএফ এবং সঞ্চালনায় ছিলেন ফোরামের সেক্রেটারি জেনারেল পিডিজি দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ফারহানা বক্স এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
পুরো সন্ধ্যা জুড়ে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল গান, কবিতা, নৃত্য এবং শিশুদের অংশগ্রহণে নানা রঙের পরিবেশনা। একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন ছিল প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী।









