স্টাফ রিপোর্টার

ই-ভ্যাট ব্যবস্থায় অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসকে ঘিরে দীর্ঘ সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেমে সেবার গতি কিছুটা ধীর থাকার কারণে জনস্বার্থ বিবেচনায় এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতা অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।