
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের পাঁচজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা BRPD-2(BMMA) 651/9(6)DA/2026-2320 নম্বর চিঠির মাধ্যমে ইসলামী ব্যাংকের পাঁচ স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল করা হয়। চিঠিটি ১৪ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে।
এছাড়া একই বিভাগের BRPD-2(BMMA)651/9(6)DA/2026-2321 নম্বর চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সব ধরনের ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ ও পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।






