
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশে ‘লেভোথাইরক্সিন সোডিয়াম’ ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ‘ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর’ (ডিসিপি) প্রক্রিয়ার আওতায় কোম্পানিটি আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টা-তে ‘লেভোথাইরক্সিন সোডিয়াম’ ট্যাবলেটের বিপণনের অনুমোদন অর্জন করেছে।
কোম্পানিটি জানিয়েছে, ওষুধটি তাদের ইউরোপীয় ইউনিয়নের জিএমপি (ইইউ-জিএমপি) সনদপ্রাপ্ত ‘পোটেন্ট প্রোডাক্ট’ উৎপাদন কেন্দ্রে তৈরি করা হবে।
রেনাটা আরও জানিয়েছে, নতুন অনুমোদন পাওয়া ইউরোপীয় বাজারগুলোতে লেভোথাইরক্সিনের নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।






