
পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আইডিআরএ গত ১৭ জুন সৈয়দ সিহাব উল্লাহ আল-মানজুরকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের অনুমোদন প্রদান করেছে।
নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের ফলে তিনি কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ আইডিআরএর অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়।






