নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ জুলাই শনিবার সকাল দশ টা থেকে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত ১৬ তম জাতীয় সাহিত্য সম্মেলন খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শফিকুর রহমান চৌধুরী এমপি মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি মুস্তাফিজুর রহমান(সভাপতি বাংলাদেশ পোয়েটস ক্লাব) এছাড়াও অনুষ্ঠানে যোগদান করবেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও অনুবাদক শ্রীযুক্ত শক্তিময় দাস।
যারা যারা নাম তালিকা ভুক্ত করেছেন তাদের কে
যথা সময়ে উপস্থিত হতে আমন্ত্রণ জানানো যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে ভারতের শিল্পী ও বাংলাদেশের শিল্পীরাও গান পরিবেশন করবেন।

আমন্ত্রণ ক্রমে
কবি ড. শহীদুল্লাহ আনসারী আহবায়ক

অধ্যাপক মিলন রায় সদস্য সচিব,

শফিকুল ইসলাম স্বপন কো- অর্ডিনেটর

জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটি
বাংলাদেশ পোয়েটস ক্লাব