
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় এর কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে গত ৭ জুলাই প্রভাতি ইন্স্যুরেন্সকে চিঠি পাঠায় ডিএসই।
জবাবে কোম্পানিটি জানায়, শেয়ারদরের এ বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
তথ্য অনুযায়ী, গত ১১ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৬৭ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ, এ সময়ে শেয়ারটির দর ১৭ টাকা ৫০ পয়সা বা প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির পক্ষ থেকে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ না হওয়ায় শেয়ারদরের এই ঊর্ধ্বগতিকে অস্বাভাবিক হিসেবে বিবেচনা করছে ডিএসই কর্তৃপক্ষ।






