নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ও লেনদেন হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিষয়টি জানতে চেয়ে ডিএসই থেকে কোম্পানিকে নোটিশ পাঠানো হয়।

নোটিশের জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদরের এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।