প্রেসিং, রূপান্তর, বিল্ড–আপ, প্রতি–আক্রমণ এবং ডেড বল—সব মিলিয়ে কোপা আমেরিকার ফাইনাল হতে পারে কৌশলের রোমাঞ্চকর এক মঞ্চ। যেখানে আক্রমণ, প্রতি–আক্রমণের লড়াইয়ে প্রতি মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের রং। একদিকে লিওনেল স্কালোনির অধীন সর্বজয়ী আর্জেন্টিনা যেমন অপ্রতিরোধ্য এক দল, তেমনি নেস্তর লরেনৎসোর কলম্বিয়াও আছে নিজেদের সেরা সময়ে। ফলে ফাইনালের লড়াইটা যে সমান সমান হয়ে উঠবে, তা বলাই […]
আনহেল দি মারিয়ার জন্য এটিই শেষ ফাইনাল। ৩৬ বছর বয়সী এই উইঙ্গার আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, কোপা আমেরিকাই আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট। আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালই তাই দি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। কিন্তু লিওনেল মেসি? বয়সে দি মারিয়ার চেয়ে আট মাসের বড়। বয়সভিত্তিক ফুটবল থেকেই দুজনে একসঙ্গে খেলে এসেছেন এত দিন। […]
কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার দ্বৈরথ বেশ পুরনো। সেই পুরনো দ্বৈরথকে নতুন করে লেখাতে এবারের কোপার ফাইনালে খেলছে লাতিনের শক্তিশালী এই দুই দল। শক্তির বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও সমসাময়িক পারফরম্যান্সে কলম্বিয়া বেশ এগিয়ে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়ানরা। দু’দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। কলম্বিয়া ও আর্জেন্টিনা ৪২ বার […]
কোপা আমেরিকার অন্যতম হট ফেবারিট ধরা হয়েছিল উরুগুয়েকে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছিল তারা। কিন্তু এখানে আর পেরে উঠেনি। কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবহারে হেরে বিদায় নিতে হয় তাদের। দলে দারুণ সবফুটবলার থাকলেও এই ম্যাচে প্রথম একাদশের অনেককেই পাননি কোচ বিয়েলসা। আর অনেকের বদলি হিসেবে তারা মাঠে নামলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর […]
কানাডাকে হারিয়ে ফাইনালে উঠে আর্জেন্টিনা অপেক্ষায় ছিল, তাদের সঙ্গী কে হবে? উরুগুয়ে না কলম্বিয়া? নর্থ ক্যারোলিনার চারলটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সেই প্রশ্নের নিষ্পত্তি হলো। টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হলো কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দারুণ এক হেডে ফল নির্ধারনী গোলটি করেন জেফারসন লারমা। প্রথমার্ধের একেবারে […]
শালোর্টের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ১০ জনের কলম্বিয়া। ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইটব্যাক দানিয়েল মুনোজ। এ জয়ে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া। […]
কোপা আমেরিকার টুর্নামেন্ট শুরুর আগেই ডি মারিয়া ঘোষণা দিয়েছিলেন এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে তার শেষ টুর্নামেন্ট। এরপরেই জাতীয় দল থেকে অবসর নিবেন তিনি। এমন এক আবেগঘন টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে আর্জেন্টিনা। আরো একবার আর্জেন্টিনার জার্সি গায়ে ফাইনালে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ২০২১ কোপার ফাইনালে গোল করা এই ফুটবলার। ডি মারিয়া আর্জেন্টিনা দলের জন্য কতটা […]