আজ তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস
স্টাফ রিপোর্টার
আজ শনিবার (৭ মার্চ) তারেক রহমান–এর ২০তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। বিএনপির অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের ফলে তিনি গুরুতর শারীরিক ক্ষতির শিকার হন এবং তার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
বিএনপির নেতাদের দাবি, পরবর্তীতে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণমূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন।









