মাননীয় প্রধানমন্ত্রী সমীপে একটি মানবিক সাহায্যের আবেদন
প্রখ্যাত ফটো সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বুলু’র জ্যেষ্ঠপুত্র সাবেক ছাত্রদল নেতা ‘জয়’ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে-
সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত আস্থাভাজন- প্রখ্যাত ফটো সাংবাদিক, অধুনালুপ্ত আন্তর্জাতিক গণমাধ্যম সাবেক ‘পাকিস্তান অবজারভার’ স্বাধীনতাউত্তর ‘বাংলাদেশ অবজারভার’ পত্রিকার চীফ ফটোগ্রাফার ও দেশের শীর্ষস্থানীয় ফটো সাংবাদিক প্রয়াত মোয়াজ্জেম হোসেন বুলু’র জ্যেষ্ঠপুত্র সাব্বির হোসেন জয় গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
জনাব সাব্বির হোসেন জয়- ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের মুন্সীবাড়ির কৃতি সন্তান। তাঁরা ছোটবেলা থেকেই রাজধানীর শান্তিনগরের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
জনাব সাব্বির হোসেন জয় দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, মিঃ সাব্বির হোসেন জয়ের দুইটি কিডনি ‘ডেমেজ’ হয়ে গেছে। একই সঙ্গে তার শরীরের ‘ফুসফুসে’ মারাত্মক ইনফেকশন দেখা যাচ্ছে। সে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
তরুণ ব্যবসায়ী সাব্বির হোসেন জয়ের স্ত্রী মিসেস সুমি জানিয়েছেন, জয় দীর্ঘদিন যাবত- প্রেসার, ডায়বেটিস, হৃদরোগ, কিডনি রোগ, ফুসফুসের ইনফেকশনসহ নানান জটিল রোগে ভুগছেন। দীর্ঘদিন যাবত জটিল রোগে চিকিৎসায় তাঁর পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে।
মিসেস সুমি আরো জানান, জয়ের এক ছেলে দুই মেয়ে রয়েছে। এক মেয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, আরেক মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের শিক্ষার্থী। তাঁর একমাত্র ছেলে রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ও-লেভেলের শিক্ষার্থী। টাকার অভাবে তার ছেলেটির পড়াশোনা বর্তমানে বন্ধ রয়েছে।
মিসেস সুমি আরো জানিয়েছেন, জয়ের তিন সন্তান রয়েছে। তার কিছু হলে আমরা কোথায় যাবো। জয়’তো আমাদের জন্য কিছুই রেখে যায়নি।
সাবেক ছাত্রদল নেতা- সাব্বির হোসেন জয়কে ও তার পরিবারকে রক্ষা করতে হলে; জয়কে অতিদ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দরকার। অথচ তাদের পরিবারের সেই আর্থিক সামর্থ্য নেই।
তাঁর পরিবার জানিয়েছেন, দেশের গণমানুষের নেতা, বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান এবং সমাজের বিত্তশালীদের নিকট মানবাধিক সহায়তা চেয়েছেন।
সরাসরি যোগাযোগ-
সাব্বির হোসেন জয়
বিকাশ-
+880 1633-767051








