সোনালী লাইফের সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন
পুঁজিবাজার প্রতিবেদক: টানা পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সোনালী লাইফ চারটি বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়।
সোনালী লাইফের ব্যবসায়িক পার্টনার এজিএম মোঃ মিজানুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান মন্ডল এবং মোঃ জসিম ব্যক্তিগত উদ্যোগে অবকাশ যাপনের উদ্দেশ্যে শ্রীলংকা অবস্থানকালীন সোনালী লাইফের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।উল্লেখ্য যে এ বছর সোনালী লাইফ চারটি পৃথক বিভাগে পুরস্কৃত হয় উক্ত পুরস্কার গুলো হল
বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানী ইন পাবলিক সেক্টর,বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানী ইন প্রাইভেট সেক্টর,সাস্টেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানী অফ দ্য ইয়ার,বেস্ট ক্লেইম ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার
এর আগে উক্ত প্রতিষ্ঠানটি ২০২১ সালে ২টি, ২০২২ সালে ৪টি, ২০২৩ সালে ৫টি এবং ২০২৪ সালে ৪টি ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে।









