
পুঁজিবাজার প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংক সাড়ে ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ এবং অবশিষ্ট সাড়ে ১৭ শতাংশ বোনাস।








