তথ্যমতে, কোম্পানিটির অন্যতম একজন পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী কোম্পানির ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

তিনি ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে শেয়ার বিক্রি সম্পন্ন করেন।

এছাড়া কোম্পানির আরেকজন অন্যতম পরিচালক জাফর আহমেদ পাটোয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির ৫ লাখ ৭২ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

এই পরিচালক ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।