দৈনিক পুঁজিবাজার : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (০৪ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ২৭ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার টাকার।

১৭ কোটি ২১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল হোটেল।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, সাইফ পাওয়ারটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
messenger sharing button
whatsapp sharing button