শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মোজাফফর হোসেনকে আটকের পর বৃহস্পতিবার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের অতর্কিত হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই রক্তক্ষয়ী অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোজাফফর হোসেনকে আটক করা হয়।