আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস-এ অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রথাগত সামরিক সহযোগিতার বাইরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ ও চীনের যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।