
পুঁজিবাজার প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। দিনজুড়ে কোম্পানিটির ৩৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার ডিএসইতে মালেক স্পিনিং মিলসের শেয়ার ৩ হাজার ২০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির ৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার।
এছাড়া শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে আইপিডিসি ফিন্যান্স (২৫ কোটি ২ লাখ টাকা), ইস্টার্ন হাউজিং (২৪ কোটি টাকা), ডমিনেজ স্টিল (২৩ কোটি ৭১ লাখ টাকা), ফারইস্ট নিটিং (২২ কোটি ৯৬ লাখ টাকা), দেশ জেনারেল ইন্স্যুরেন্স (২২ কোটি ৮১ লাখ টাকা), আইটিসি (২২ কোটি ৭৩ লাখ টাকা) এবং সামিট অ্যালায়েন্স পোর্ট (১৯ কোটি ৬১ লাখ টাকা)।






