
পুঁজিবাজার প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে রেকর্ড ডেট ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১ জুলাই অনুষ্ঠিত সভায় আগামী ৯ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এদিনের ভিত্তিতে এজিএমে অংশগ্রহণের জন্য যোগ্য শেয়ারহোল্ডারদের তালিকা নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।






