পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, কোম্পানিটির শেয়ার মঙ্গলবার (৩০ জুন) থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে এবং ২ জুলাই পর্যন্ত চলবে।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।