পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৭ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

একই সভায় কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হবে।

উল্লেখ্য, আগের হিসাব বছরে আইসিবি ইসলামিক ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।