
পুঁজিবাজার প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের ছুটি।
সোমবার (১৮ মে) Bangladesh Bank জারি করা পৃথক দুটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ মে গ্রাহকরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সব ধরনের লেনদেন করতে পারবেন। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আজ সন্ধ্যায় দেশে চাঁদ দেখা গেলে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে Ministry of Public Administration সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ২৩ মে’র সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।
এদিকে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে খোলা থাকবে।
এসব শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।







