পুঁজিবাজার প্রতিবেদক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।