বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লাল আলু: সুস্বাদু ও স্বাস্থ্যকর শক্তির ভান্ডার

বাংলাদেশে আলুর উৎপাদন ব্যাপক হওয়ায় ভাতের পর আমাদের খাবারে আলুর স্থান সবচেয়ে বেশি। এর মধ্যে লাল আলু তুলনামূলকভাবে বেশি উপকারী বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। লাল আলুতে রয়েছে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’, এছাড়াও খোসায় আছে পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার এবং প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট

বিশেষভাবে, লাল আলুর ভিটামিন ‘সি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি মাঝারি আকারের (প্রায় ১৫০ গ্রাম) আলুতে থাকে প্রায় ২৭ মিলিগ্রাম ভিটামিন ‘সি’

এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ও আয়রন, যা শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক। বিশেষ করে ভিটামিন বি-৬ মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সেরোটোনিন ও ডোপামিন নামের দুটি নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, যা মস্তিষ্কে অনুভূতির আদান-প্রদান নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখতে সহায়তা করে

লাল আলু রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর। এতে থাকা কুকোয়ামাইন নামের যৌগ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে এবং ওজনও বাড়তে পারে, সুতরাং পরিমাণমতো খাওয়া উচিত।

লাল আলুতে থাকা গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি-কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা-৩ ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে সচল রাখে।

লাল আলু তাই শুধু স্বাদে নয়, স্বাস্থ্য ও মানসিক সুস্থতার জন্যও অপরিহার্য খাদ্য

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.