নিজস্ব প্রতিবেদক : আজ ১৬ -০১-২০২৬ তারিখে মানবতার দেয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে যাত্রাবাড়ীর নয়ন নগরে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি তাইফুর রহমান- সংগঠনের উপদেষ্টা। মোঃ সোয়েব মজুমদার- সম্পাদক, দৈনিক পুঁজিবাজার। উক্ত সংগঠনের উপদেষ্টা- ঝরনা আক্তার লুবনা, চাঁদনী আক্তার রেখা, অধরা আক্তার লাকি, ইতি আক্তার, মোহাম্মদ রিপন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম -সমাজসেবক। এসএম ওমর ফারুক -সদস্য সচিব যুবদল ৬২ নং ওয়ার্ড। ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন – সহসভাপতি মানবতার দেয়াল ফাউন্ডেশন
। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবুল বাশার। এসময় সভাপতি মো: আবুল বাশার বলেন, শীতার্ত মানুষের সহায়তা আপনি এগিয়ে আসতে পারেন “আমরা ভবিষ্যতে দাতা ও সমাজের বিত্তবানদের উৎসাহ ও সহযোগিতা পেলে মানবতার এই কাজকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারব।”
উল্লেখ্য যে মানবতার দেয়াল ফাউন্ডেশন দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষায় সহায়তা, গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং অসহায়দের নানা ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।








