বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে থাকছেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক

ঢাকা ক্যাপিটালস বিপিএলের নতুন আসরের জন্য বড় ঘোষণা দিয়েছে। দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ফ্র্যাঞ্চাইজি ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে। 

গত আসরেই বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকার। প্রথম মৌসুমে দলে মেন্টর ছিলেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল।

শোয়েব আখতার বিশ্বজুড়ে আলোচিত তার দারুণ গতির জন্য। তিনি অনেকবার বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তার ইচ্ছে কোচিংয়ে যাওয়ার। পাকিস্তানের ঘরোয়া লিগে স্টেট ব্যাংক দলের কোচ হওয়ার কথাও একসময় শোনা গিয়েছিল। তিনি পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। এমনকি বলেছেন, সুযোগ পেলে ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর শোয়েব আখতার জনপ্রিয় হয়েছেন মিডিয়ায়। তিনি নিয়মিত ক্রিকেট টক শোতে দেখা যান। সেখানে তিনি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলেন। তিনি একবার বলেছিলেন, ‘আমি ক্রিকেটে থাকতে চাই। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই। নতুনদের সাহায্য করতে চাই।’

আগামী মৌসুমের জন্য ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই শক্ত দল গড়েছে। দলে আছেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খান।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.