বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন

আজ দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। তবে তামিম সকাল সাড়ে ১০টায় বিসিবি কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও শেষ দিনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। একসময় বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত আর প্রার্থী থাকলেন না তিনি।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হবে।

  • জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ৭১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন।
  • ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ পরিচালক।
  • বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।

পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে অনুষ্ঠিত হবে সভাপতি নির্বাচন

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.