সোনালী লাইফের এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন
পুঁজিবাজার প্রতিবেদক : সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে। আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত Indian Chamber of Commerce আয়োজিত অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড “The Best Customer Oriented Company” হিসেবে সম্মানজনক ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে।
গ্রাহকসেবায় উৎকর্ষ, আস্থা ও উদ্ভাবনী সেবার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এর মাধ্যমে গ্রাহককেন্দ্রিক সেবায় সোনালী লাইফের ধারাবাহিক প্রতিশ্রুতি ও সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল।
উল্লেখ্য, এর পূর্বেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড তিনটি পৃথক ক্যাটাগরিতে এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা কোম্পানির ক্রমবর্ধমান সাফল্য ও সক্ষমতার প্রমাণ বহন করে।
সোনালী লাইফের পক্ষ থেকে ব্যাংককে অবস্থানরত কোম্পানির প্রতিনিধি মোঃ রেজাউল করিম আবির অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বীমা খাতে ইতিবাচক অবদান রাখতে বদ্ধপরিকর।









