বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ বাজারে পতন, দেড় ঘণ্টায় ১৬৭ কোম্পানির দর হ্রাস

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার

পুঁজিবাজার প্রতিবেদক :

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক তার মালিকানাধীন ২ লাখ হাজার শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির এই পরিচালক তার বোনকে উল্লিখিত পরিমোণ শেয়ার উপহার দেবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কাজী সালিমুল হক। তার কাছে থাকা কোম্পানিটির ২ লাখ শেয়ার তার বোন শারমিন হকের কাছে উপহার হিসেবে হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। শারমিন হক কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

ঘোষণা অনুযায়ী, শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে। গত ৩ মার্চ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কোম্পানিটির পরিচালক।

বাজার বিশ্লেষকদের মতে, পরিচালকদের মধ্যে শেয়ার উপহার বা পারিবারিক হস্তান্তর সাধারণত কোম্পানির নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন আনে না। তবে এমন তথ্য প্রকাশ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিচালকদের শেয়ারধারণ কাঠামোর পরিবর্তনের ইঙ্গিত দেয়।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৯ লাখ ২৮ হাজার ৯১টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে মধ্যে কোমস্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০.০১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১.৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৮.৪৭ শতাংশ শেয়ার রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.