
আজ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজারদের মাসিক ব্যবসায়িক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালকবৃন্দ মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিএফও মোঃ আব্দুল হান্নান এফসিএ, সিওও মোঃ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, ডিজিএম ও এজিএমবৃন্দ।
সভা শেষে সোনালী লাইফের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর কর্মময় জীবন ও বীমাখাতে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
-দৈনিক পুঁজিবাজার
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত